1. avilashkumarbarman@gmail.com : জাগরনী বার্তা : জাগরনী বার্তা
  2. info@www.jagoronibarta.com : জাগরনী বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বগুড়ায় বিশেষ অভিযানে বিপুল পরিমান চায়নিজ ফোল্ডিং চা/কু ও দুইটি চা/পা/তি উ/দ্ধা/র

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৭৫ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ধারালো অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চা/কু ও দুইটি চা/পাতি জব্দ করা হয়েছে।

জানা যায়, শনিবার (২৬ জুলাই ২০২৫) বেলা ৪টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে শহরের বিভিন্ন মার্কেটে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কিছু দোকান থেকে বিপুল পরিমাণ চায়নিজ ফোল্ডিং চা/কু ও দুইটি বড়
চা/পা/তি উ/দ্ধা/র করে জব্দ করা হয়।

অভিযান চলাকালে দোকান মালিকদেরকে এসব নিষিদ্ধ ধারালো অস্ত্র ক্রয়-বিক্রয় ও মজুদের বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে এসব অস্ত্রের অপব্যবহার সম্পর্কে সচেতন করা হয় এবং আইনগত পরিণতির ব্যাপারে অবহিত করা হয়।

বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ছুরি-চাকু সন্ত্রাস দমন ও যুবসমাজকে এই ধরনের অপরাধ থেকে দূরে রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, জাগরনী বার্তা-২০২৫
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট