1. avilashkumarbarman@gmail.com : জাগরনী বার্তা : জাগরনী বার্তা
  2. info@www.jagoronibarta.com : জাগরনী বার্তা :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

আদমদীঘিতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ পাবন চন্দ্র বর্মন (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গত সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমবাড়িয়া গ্রাম থেকে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাবন চন্দ্র বর্মন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির আমবাড়িয়া গ্রামের প্রহল্লাদ বর্মনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সাকের্লের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত সোমবার বিকেলে আদমদীঘি উপজেলার আমবাড়িয়া গ্রামে মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আমবাড়িয়া গ্রামের পাবন চন্দ্র বর্মনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার নিকট থেকে পলিথিনে মোড়ানো আবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় পাবন চন্দ্র বর্মনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, জাগরনী বার্তা-২০২৫
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট