1. avilashkumarbarman@gmail.com : জাগরনী বার্তা : জাগরনী বার্তা
  2. info@www.jagoronibarta.com : জাগরনী বার্তা :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বগুড়ার আদমদীঘিতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ লিটার চোলাইমদ ও মদ তৈরির ২০০ লিটার উপকরণসহ উত্তম পাহান (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ইসবপুর গ্রাম থেকে উল্লেখিত পরিমান মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উত্তম পাহান আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর গ্রামের জগেন পাহানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সাকের্লের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত রবিবার বিকেলে আদমদীঘি উপজেলার ইসবপুর গ্রামে বিপুল পরিমান মাদকদ্রব্য চোলাই মদ মজুদ রয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ইসবপুর গ্রামের উত্তম পাহানের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার একটি কক্ষের মধ্যে চাউলের ড্রামের ভিতরে অভিনব কায়দায় লুকানো একটি প্লাস্টিকের জারকিনে ১৮ লিটার চোলাইমদ ও দুইটি প্লাস্টিকের বালতিতে রাখা মদ তৈরির ২০০ লিটার উপকরণ ওয়াশ উদ্ধারসহ উত্তম পাহানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় উত্তম পাহানের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার (২২ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, জাগরনী বার্তা-২০২৫
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট