1. avilashkumarbarman@gmail.com : জাগরনী বার্তা : জাগরনী বার্তা
  2. info@www.jagoronibarta.com : জাগরনী বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বগুড়ার আদমদীঘিতে একই দিনে ২নারীর অস্বাভাবিক মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে একই দিন দুই নারীর অস্বাভাকি মৃত্যু হয়েছে। গত বুধবার (১২ নভেম্বর) আদমদীঘি উপজেলার ছোট ঝাকইর গ্রামে মোসলেমা খাতুন (২০) বিষপানে ও তিয়রপাড়া গ্রামে সাদিয়া আফরিন ওরফে বিলকিছ (৩৭) গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটে।
আদমদীঘি থানা সুত্রে জানা যায়, গত বুধবার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ছোট ঝাকইর গ্রামের রুহুল আমিনের স্ত্রী মোসলেমা খাতুন পারিবারিক কলহের কারনে বিষয় পান করে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। অপরদিকে একই দিনে কয়াকঞ্চি গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী সাদিয়া আফরিন ওরফে বিলকিছ তার বাবা বশির মৃধার বাড়ি সান্তাহার তিয়রপাড়া গ্রামে রাত আড়াই টায় ডাইনিং রুমের তীরের সাথে গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, এসব ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, জাগরনী বার্তা-২০২৫
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট