1. avilashkumarbarman@gmail.com : জাগরনী বার্তা : জাগরনী বার্তা
  2. info@www.jagoronibarta.com : জাগরনী বার্তা :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বগুড়ার আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৯২ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় প্রাণী সপ্তাহ উপলক্ষ্যে প্রাণি সম্পদ অফিসের আয়েজনে প্রাণি সম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শনী ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় র‌্যালি শেষে আদমদীঘি প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শনী প্রদশিত হয়।
আদমদীঘি উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রদর্শনী উদ্বোধন ও বক্তব্য রাখেন করেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা শেষে আদমদীঘি শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য: দিনব্যাপী অনুষ্ঠিত প্রদর্শনীতে ২০টি স্টল অংশ নিয়েছে। স্টল গুলোতে শাহীওয়াল ষাঁড়, হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, মহিষ, হরিয়ানী, গজারি জাতের খাসি, গাড়ল জাতের ভেড়া, প্রিন্স জাতের পাখি, মিশরী মুরগী, ঘোড়া, খরগোশ, বিড়াল, উন্নত জাতের কুকুর, বেইজিং জাতের হাঁস, টাইগার মোরগসহ বিভিন্ন জাতের পশু-পাখি প্রদর্শনী প্রদর্শিন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, জাগরনী বার্তা-২০২৫
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট